আগেই বলে রাখি এই টিউনটি হলো আমার মত লুচ্চা-লাফাঙ্গা পুলাপানের জন্য যারা ফেবুতে গনহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়ে ব্লক খাইছেন কেউ ২ দিন, কেউ ৪ দিন, কেউ ৭ দিন, কেউ ১৪ দিন আবার কেউ পুরা ১ মাস। এখন সমস্যা হইলো, একবার ফেবুতে ব্লক খাইলে নিজের ফ্রেন্ড লিস্ট বহির্ভূত কোন মানুষ কে ইনবক্সে ম্যাসেজ পাঠানো যায় নাহ। এই সমস্যার চির সমাধান আমি আজকে আপনাদের কে দিবো। আগেই বলে রাখি এই ট্রিকসটা এ্যাপ্লাই করতে কোন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হবে নাহ।  আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি নিজে খেটে স্ক্রিনশট তৈরি করেছি দেখলেই বুঝতে পারবেনঃ





এবার যে ম্যাসেজটি পাঠাবেন সেটি বাউন্স করবে, এবং হলুদ একটি নটিফিকেশন দেখাবে, যেহেতু আপনি ব্লকঃ
এবার ঠিক ছবির মত করুনঃ
এবার চ্যাট উইন্ডতে আবার সেই ম্যাসেজটি লিখুনঃ

আপনার ম্যাসেজটি সফল ভাবে ডেলিভারি হয়েছে, এখন যদি ইউজার অনলাইনে থাকে সে আপনার ম্যাসেজের জবাব দিবে এবং রেগুলার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে যেভাবে ফেসবুকে নিয়মিত চ্যাট করেন তার সাথেই সেই একই ভাবে চ্যাট করতে পারবেন, যদিও সেই ইউজার আপনার ফ্রেন্ড লিস্টেই নাই। আপনি ব্লক নাকি আনব্লক ইহা এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ  ফেবুতে আপনার ফ্রেন্ড রিকু ব্লক থাক আর না থাক এই সিস্টেমে যতবার কাউকে ম্যাসেজ দিবেন সে সেই ম্যাসেজ তার ইনবক্সে পাবে।

একটা বিষয়ঃ যদি ইউজার এর প্রফাইলে 'ম্যাসেজ' অপশন' থাকে অর্থাৎ  যদি দেখেন ইউজার আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু 'Message' অপশন আছে তবেই কেবল এই পদ্ধতি কার্যকর হবে। অর্থাৎ যেই ফেবু ব্যবহারকারীকে ইনবক্স ম্যাসেজ পাঠাবেন, সে যদি তার ফ্রেন্ড লিস্ট বহির্ভূত ইনবক্স ম্যাসেজ পাঠানোর সম্মতি দেন তবেই তা কাজ করবে। অনেক ফেবু প্রফাইলে দেখা যায় যে ম্যাসেজ অপশন ডিজেবলড সেই ক্ষেত্রে ইহা কার্যকর নাও হতে পারে।

যাকে ম্যাসেজ দিবেন তার যদি ফেসবুক সার্চ অপশন হাইড করা থাকে অর্থাৎ লিঙ্ক ছাড়া তাকে ফেবুতে পাওয়া যাবে নাহ, নাম লিখে সার্চ দিলে কোন ফলাফল আসে না সেই ক্ষেত্রে এইটা কাজ করবে নাহ

আর আপনি যাকে ইনবক্সে ম্যাসেজ পাঠাবেন তার সাথে আপনার অন্ততপক্ষে ১ জন মিউচুয়াল ফ্রেন্ড থাকতে হবে, নতুবা ব্যবহারকারী সেই ম্যাসেজ পাবেন

ঠিকই কিন্তু তা Facebook এর ইনবক্স ম্যাসেজের Others ফোল্ডারে চলে যাবে।

দেখুন প্রমান, আমার নিজর পঠানো ইনবক্স ম্যাসেজ গেছে কিনাঃ



সুতরাং, যতখুশি ফেবুতে ম্যাসেজ পাঠান। আর যদি ফ্রেন্ড রিকু না পাঠিয়েই চ্যাট করা যায় তবে আর বাঁধা কই ? মার্ক জুগারবার্ক আসলেই এক খানা আবুল ! কেননা আমরা হলাম বাঙ্গালী জাতি, দুই নম্বরী চিন্তা মোদের অন্তরে নিহিত ;)

0 comments:

Post a Comment

 
Top